ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে 'গনতন্ত্র বাচাও' কর্মসূচী পালন করা হল। এই মর্মে আজ কালিয়াগঞ্জ শহর ও গ্রাম মণ্ডলের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে বিডিও অফিসে জমায়েত হয়। সেখানে বেশকিছুক্ষন বিক্ষোভ সমাবেশ করার পর ৯ দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়াকে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম পঞ্চায়েত গুলিতে দুর্নীতি বন্ধ করতে হবে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাসানো চলবে না। রেশন ও মিড ডে-মিলের চালের গুনমান বৃদ্ধি করতে হবে, কাস্ট সার্টিফিকেট জমা নেওয়া ও প্রাদানের হয়রানী বন্ধ করতে হবে। এদিনের ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নির্মল দাম, জেলা বিজেপি সুভ মোর্চার সভাপতি ভক্ত কুমার রায়, জেলা সাধারন সম্পাদক অমিত সাহা, শহর মণ্ডল সভাপতি রানা প্রতাপ ঘোঘ, রাজ্য মহিলা সহ-সভাপতি দোলা মোদক, বিজেপি নেতা রুপক রায়, জগনাথ ভট্টাচার্য, কার্তিক পাহান ও কমল সরকার সহ আর অনেকে। এদিনের ডেপুটেশনকে ঘিড়ে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে প্রচুর পুলিশ মতায়ন করা হয় ব্লক অফিস প্রাঙ্গনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EHJQhFVr6_8
উত্তরদিনাজপুর